আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: আল-আরাবিয়া টিভি চ্যানেলে হতে কিছুক্ষণ পূর্বে প্রচারিত ব্রেকিং নিউজে ঘোষণা করা হয়েছে যে, পাকিস্তানের পেশোয়ার শহরের একটি মসজিদে ভয়াবহ বোমা বিস্ফোরণ ঘটেছে। প্রাপ্ত খবরের ভিত্তিতে জানা গেছে যে, উক্ত বিস্ফোরণে এ পর্যন্ত ২৪ ব্যক্তি প্রাণ হারিয়েছে এবং অপর ৭০ জন আহত হয়েছে।
উক্ত মসজিদটি পাকিস্তানের পশ্চিম অঞ্চলের খায়বার এলাকায় অবস্থিত। নিহতদের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।#